গুরুতর অসুস্থ আল্লামা আশরাফ আলী, দেশবাসীর কাছে পরিবারের দোয়া কামনা

ইসলাম টাইমস ডেস্ক: 

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ। দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন  তার পরিবার। বর্তমানে তিনি মালিবাগ জামিয়ার পাশে তাঁর নিজ বাসায় অবস্থান করছেন। জামিয়া মালিবাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী একাধারে আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল।

শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী গত এক সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ। দেশবাসীর কাছে তার সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন  তার পরিবার। বর্তমানে তিনি মালিবাগ জামিয়ার পাশে তাঁর নিজ বাসায় অবস্থান করছেন। জামিয়া মালিবাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, তাঁর স্বাস্থ্যের খোঁজ-খবর নিতে ইতিমধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হকসহ দেশের শীর্ষ ওলামায়ে কেরাম তাঁর বাসায় গিয়েছেন। এ সময় আল্লামা আশরাফ আলীর সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, এর আগে ২৭ অক্টোবর বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাপরিচালক অধ্যাপক মাওলানা যোবায়ের আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও আল্লামা আশরাফ আলীর সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়।

পূর্ববর্তি সংবাদআমি মুখ খুললে ট্রাইব্যুালের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে : তুরিন আফরোজ
পরবর্তি সংবাদজামিয়া আরজাবাদে ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া মিরপুরের ইনআমি জলসা অনুষ্ঠিত