পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক

ইসলাম টাইমস ডেস্ক: পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ।  জমা দিয়েছেন।

এক বিবৃতিতে আল-মাজরেম জানান, প্রধানমন্ত্রী শেখ জাবের মুবারাক আল-সাবাহ মন্ত্রিসভা পরিবর্তনের অভিপ্রায়ে এ পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এর আগে গত মঙ্গলবার সরকারের অভ্যন্তরীণ মন্ত্রী শেখ খালিদ আল-জারাহ আল সাবাহ বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন দেশটির সংসদ সদস্যরা। তারপরপরই সরকারের পক্ষ থেকে এ পদত্যাগপত্র এল। এর আগে চলতি মাসেই এ সরকারের অর্থমন্ত্রী নায়েফ আল-হাজরাফ ও গণপূর্তমন্ত্রী জেনান বুশেহরি পদত্যাগ করেন।

পূর্ববর্তি সংবাদ২০০ ছাড়িয়েছে পেঁয়াজের দাম, সাংসদদের ক্ষোভ প্রকাশ
পরবর্তি সংবাদট্রেনই চালাতে পারি না মেট্রোরেল চালাবো কি করে: সংসদে প্রশ্ন রওশন এরশাদের