গাজীপুরে সিএনজি-বাসের সংঘর্ষে নিহত ৩

ইসলাম টাইমস ডেস্ক: যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উজুলী দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিএনজিটি টোকবাজার থেকে কাপাসিয়া সদরের দিকে যাচ্ছিলো। এ সময় উপজেলার উজুলী দীঘিরপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী জলসিড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।

এ সময় আহত অবস্থায় নাজমা ও তার বড় মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে ঘটনাস্থল থেকে নিহত সোহেলের ৭ মাস বয়সী শিশুকন্যা রীমাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

 

পূর্ববর্তি সংবাদ‘উগ্রবাদী’দের কাছে কোরআন-হাদিসের দাওয়াত পৌঁছে দিতে হবে : গণপূর্তমন্ত্রী
পরবর্তি সংবাদ১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা