১৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে ইবতেদায়ী ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

ইসলাম টাইমস ডেস্ক: ১৭ নভেম্বর রোববার থেকে শুরু হবে ইবতেদায়ী ও প্রাথমিক সমাপনী পরীক্ষা। এবার এই দুই মাধ্যম থেকে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, এবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ছাত্র আর ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন ছাত্রী। অন্যদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র এক লাখ ৮৭ হাজার ৮২ জন এবং ছাত্রী এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন।

প্রতিমন্ত্রী বলেন, সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার জন্য ইতোমধ্যে যাবতীয় কাজ শেষ করা হয়েছে। বিশেষ ব্যবস্থা ও নিরাপত্তার সঙ্গে  প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। প্রশ্নপত্র বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তা সংশ্লিষ্ট থানা/ট্রেজারি হেফাজতে রাখা হয়েছে। পরীক্ষার দিন সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে সংশ্লিষ্ট প্রশ্নপত্র উপজেলা থেকে কেন্দ্র সচিবের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে সিএনজি-বাসের সংঘর্ষে নিহত ৩
পরবর্তি সংবাদআল্লামা আবুল ফাতাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত