ময়মনসিংহে কলেজ ছাত্রীকে অপহরণ করতে গিয়ে ১০ দুর্বৃত্ত আটক

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কলেজ ছাত্রীকে অপহরণ করতে গেলে গ্রামবাসী ধাওয়া করে ১০ দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার এসআই মো. জামাল উদ্দিন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে অপহরণকারীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই কলেজ ছাত্রীর বাড়িতে হানা দিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

এ সময় প্রতিবেশীরা তার চিৎকারে ছুটে আসে এবং চারদিক ঘেরাও করে অপহরণে জড়িত ১০ জনকে আটক করেছে। তবে অপহরণে নেতৃত্বদানকারী আশিকসহ অন্যরা এ সময় গ্রামবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান গৌরীপুর থানার এসআই মো. জামাল উদ্দিন। তিনি জানান, আশিকের নেতৃত্বে এক দল যুবক বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই মেয়ের বাড়িতে হানা দেয়।

এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে ১০ জনকে আটক করে পুলিশে দেয়। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত এ ব্যাপারে কোন মামলা হয়নি।

পূর্ববর্তি সংবাদট্রেনই চালাতে পারি না মেট্রোরেল চালাবো কি করে: সংসদে প্রশ্ন রওশন এরশাদের
পরবর্তি সংবাদরোহিঙ্গা গণহত্যা : তদন্তের অনুমতি দিয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’