জয়পুরহাটে চাঁদা আদায় করতে গিয়ে ভুয়া সাংবাদিক গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদা আদায়ের সময় এক ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার পৌর শহরের কলেজ বাজার এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে চাঁদার টাকাসহ তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ভুয়া সাংবাদিকের নাম রফিকুল ইসলাম (২৫)। এ সময় তাঁর কাছ থেকে জিনিয়াস বাংলা-২৪ টিভির একটি পরিচয়পত্র জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি মামলা করেছেন।

 

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে আবারও পুলিশের গাড়িতে হামলা
পরবর্তি সংবাদলেবাননে নতুন প্রধানমন্ত্রী হতে পারেন মোহাম্মাদ সাফাদি