৮ হাজারের বেশি রিটুইট হয়েছে ওয়াইসির-‘আমি আমার মসজিদ ফেরত চাই’- টুইটের

ইসলাম টাইমস ডেস্ক: ‘আই ওয়ান্ট মাই মস্ক ব্যাক’ অর্থাৎ ‘আমি আমার মসজিদ ফেরত চাই’- বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় নিয়ে গত ১৫ই নভেম্বর এক টুইট বার্তায় এ কথা লেখেন ভারতীয় মুসলিমদের সংগঠন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন বা এআইএমআইএম-এর প্রধান এবং হায়দরাবাদের এমপি আসাদুদ্দীন ওয়াইসি।

তার সাথে তিনি জুড়ে দেন আউটলুক পত্রিকায় প্রকাশিত তার একটি সাক্ষাতকার – যাতে তিনি প্রশ্ন তোলেন : ‘১৯৯২ সালে বাবরি মসজিদ ভাঙা না হলে কি সুপ্রিম কোর্ট এই রায় দিতে পারতো?’

 

ওয়াইসির টুইট ‘আই ওয়ান্ট মাই মস্ক ব্যাক’ অর্থাৎ ‘আমি আমার মসজিদ ফেরত চাই’ – টুইটারে হ্যাশট্যাগে পরিণত হয়েছে। টুইটটি এ পর্যন্ত ৮ হাজার ৮ শ’ বারেরও বেশি রিটুইট হয়েছে, লাইক দিয়েছেন ৩২ হাজারেরও বেশি। এ নিয়ে মন্তব্য করেছেন ২২ হাজারেরও বেশি।

সালিল শেখ নামে একজন মন্তব্য করেন, ‘আমিও চাই।’

ইরিনা আকবর নামে একজন মন্তব্য করেন: “একসময় বাববি মসজিদ বলে একটি মসজিদ ছিল, যা ১৫২৮ সালে তৈরি হয়, ১৯৪৯ সালে অপবিত্র করা করা হয়, এবং ১৯৯২ সালে ধ্বংস করা হয়। কিন্তু আমাদের স্মৃতিতে এ মসজিদ চিরদিন থাকবে।”

কোসার পারভেজ নামে একজন মন্তব্য করেন, “আমাদের ভারত মহান, তারা (নাথুরাম) গডসে-কে হিরো বলে মানে, আর গান্ধীকে বানায় ভিলেন।” খবর বিবিসির

পূর্ববর্তি সংবাদবিএনপি নেতা মীর নাসির ও ছেলে মীর হেলালের কারাদণ্ড হাইকোর্টে বহাল
পরবর্তি সংবাদতুরস্কে রাষ্ট্রীয় উদ্যোগে পুনরুদ্ধার করা হচ্ছে মহান খলিফাদের লুট হয়ে যাওয়া স্মৃতিচিহ্ন