ধর্মঘট স্থগিত, আগামী জুন পর্যন্ত সময় পেলেন শ্রমিকরা

ইসলাম টাইমস ডেস্ক : পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। বুধবার দিবাগত রাতের রাজধানীর ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা ধর্মঘট প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা তাদের ৯ দফা দাবি নিয়ে আলোচনা করেছি। লাইসেন্স, ফিটনেস সনদ আপডেটের জন্য তাদের ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তারা (পরিবহন মালিক-শ্রমিকরা) আইন সংশোধনের যে দাবি জানিয়েছেন সেটা বিবেচনার জন্য সুপারিশ আকারে আমরা যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠাব। তারা এগুলো বিবেচনা করে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করবে।

পূর্ববর্তি সংবাদযুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে শিক্ষা বঞ্চিত ৪ দশমিক ৫ মিলিয়ন শিশু
পরবর্তি সংবাদজার্মানির সাবেক প্রেসিডেন্টের ছেলেকে সমাবেশে বক্তৃতাকালেই ছুরিকাঘাতে হত্যা