আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে লড়বেন সু চি

ইসলাম টাইমস ডেস্ক : রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ের হওয়া মামলায় আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের পক্ষে লড়বেন অং সান সু চি। গতকাল বুধবার সু চির দপ্তরের ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে সম্প্রতি ওই মামলা করে। মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি এতে সমর্থন দিচ্ছে।

 

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। নির্বিচার হত্যা, ধর্ষণ, নির্যাতন থেকে বাঁচতে পরের কয়েক মাসে অন্তত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

পূর্ববর্তি সংবাদশৌচকার্য : টয়লেটে পানি ব্যবহারে এখনও অনভ্যস্ত পশ্চিমারা
পরবর্তি সংবাদবগুড়া খুলনায় আজও যান চলাচল বন্ধ, দুর্ভোগে সাধারণ মানুষ