ইসলাম টাইমস ডেস্ক: সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, বিপথে গেলে সে যেই হোক তাদের ছাড়া হবে না।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের সপ্তম কংগ্রেসে (সম্মেলন) প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘দুর্নীতি করে টাকা বানাতে পারে, চাঁদাবাজি, সন্ত্রাসী করে অনেকে টাকা বানাতে পারে। এই টাকা দিয়ে হয়তো জৌলুস করতে পারে, চাকচিক্য বাড়াতে পারে, আন্তর্জাতিক বড় বড় ব্র্যান্ডের জিনিস পরতে পারে কিন্তু তাতে সম্মান পাওয়া যায় না।
এসময় আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। আগামী তিন বছরের জন্য যুবলীগের নতুন চেয়ারম্যান হলেন অধ্যাপক শেখ ফজলে শামস পরশ। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে। আর দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান খান নিখিল।
















