ইসলাম টাইমস প্রতিবেদন: কুমিল্লা দেবিদ্বারে আঞ্চলিক সংবাদপত্রে ধর্মীয় অবমাননার অভিযোগে তাওহিদী জনতা ও আলেমদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকাল চারটায় দেবিদ্বার উপজেলার ভোষনা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বিক্ষোভ সমাবেশ হয়।
শান্তিপূর্ণ সমাবেশে বক্তারা বলেন, মুসলমানদের পুঁজি ইসলাম৷ সেই পুঁজিতে কেউ প্রকাশ্যে আঘাত করলে তাকে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে৷ কেউ ধামাচাপা দেয়ার চেষ্টা করলে তাকে রেহাই দেয়া হবে না।

বক্তারা আরও বলেন, আজ রবিবার সকালে স্থানীয় কমিশনার মুজিবুর রহমান ২৮ নভেম্বরের মধ্যে সুষ্ঠ বিচারের দায়িত্ব নিয়েছেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাওহিদী জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে৷
উল্লেখ্য যে, গত ১৯ নভেম্বর নাইমুল ইসলাম খান সম্পাদিত ‘আমাদের দেবিদ্বার’ সংবাদপত্রে ভোষনা গ্রামের আলী আকবরের ছেলে ও বাংলাদেশ যুব ইউনিয়ন-এর সভাপতি এ.কে.এম. মিজানুর রহমান কাউসারের লেখা ‘সাম্প্রদায়িক মৌলবাদ দুর্নীতি সন্ত্রাস, বাংলাদেশের অভিশাপ’ শিরোনামে একটি কলাম ছাপা হয়। সেই কলামে উঠে আসে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বিভৎস লেখা৷ যার প্রতিটি ছত্রেছত্রে ছড়ানো হয়েছে রাসূল, মাদরাসা, মসজিদ ও ধর্ম নিয়ে বিষোদগার।
















