২৬ নভেম্বর ইসলামাবাদে সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন মাওলানা ফজলুর রহমান

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান পাকিস্তানের বিরোধী দলগুলোকে নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন। আগামী ২৬ নভেম্বর ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর দৈনিক জঙ্গের।

জানা গেছে, এ বৈঠকে সদ্য সমাপ্ত আজাদি মার্চের পর্যালোচনা ও ইমরান খানকে অপসারণে জোটবদ্ধভাবে বড় ধরনের কর্মসূচি নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগের সাধারণ সম্পাদক আহসান ইকবালের সঙ্গে কথা বলেছেন মাওলানা ফজলুর রহমান।

গত ২৮ অক্টোবর মাওলানা ফজলুরের নেতৃত্বে করাচি থেকে লাখো জনতার বহর নিয়ে ইসলামাবাদ অভিমুখে আজাদি মার্চ করেন ইমরান খানের বিরোধীরা। পাকিস্তানের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে টানা ১৪ দিন ইসলামাবাদে অবস্থান করেন তারা।

পূর্ববর্তি সংবাদসাংবিধানিক অধিকার বলে এখন থেকে অনুমতি ছাড়াই সমাবেশ করব : ফখরুল
পরবর্তি সংবাদকুমিল্লায় ধর্ম অবমাননার অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত