নতুন সড়ক আইনের কিছু ধারা আগামী জুন পর্যন্ত শিথিল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: নতুন সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা নিয়ে শ্রমিকদের আপত্তি থাকায় আগামী জুন ২০২০ পর্যন্ত সেগুলোর বাস্তবায়ন শিথিল রাখার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার রাতে নিজ বাসভবনে সারা দেশের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, সড়ক আইনের কয়েকটি ধারা নিয়ে শ্রমিকদের আপত্তি রয়েছে। সেগুলো আরো স্পষ্ট করতে হবে। এই ধারাগুলো আপাতত শিথিল করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

বৈঠকে শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শাজাহান খানের নেতৃত্বে অন্তত ৩০ শ্রমিক নেতা উপস্থিত ছিলেন। পাশাপাশি পুলিশ এবং বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

তিনি বলেন, যে লাইসেন্স দিয়ে চালকরা এতদিন গাড়ি চালাচ্ছিল, সেটা দিয়েই আপাতত চালিয়ে যাবে। আগামী ৩০ জুনের মধ্যে নতুন লাইসেন্স হালনাগাদ করা হবে।

পূর্ববর্তি সংবাদকুরআন অবমাননা : নরওয়ে রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা জানাল পাক পররাষ্ট্র দফতর
পরবর্তি সংবাদকঙ্গোতে বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৮ জন নিহত