ইসলাম টাইমস ডেস্ক : জামিয়া আশরাাফিয়া সাইনবোর্ড-এর ফুযালা ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠান জামিয়ার মিলনায়তনে আগামী শুক্রবার (২৯ নভেম্বর ২০১৯) বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। এতে জামিয়ার উস্তাদগণ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক নসিহত পেশ করবেন। সেইসাথে ফুযালা ও প্রাক্তন ছাত্রগণ অভিব্যক্তিমূলক বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে রাত্রিযাপনের সু-ব্যবস্থা ও বিশেষ মেহমানদারী থাকবে বলেও জানা গেছে।

জামিয়া আশরাফিয়ার নায়েবে মুহতামিম মুফতি মফিজুল ইসলাম মাদরাসার ইফতা, আদব, দাওরায়ে হাদীস বা হিফজ সমাপনকারী অথবা আশরাফিয়ায় দু’এক বছর পড়ুয়া প্রাক্তন ছাত্রদের উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন।

বিগত বছরের মতো চলতি বছরেও পুনর্মিলনী অনুষ্ঠান-এর পরদিন ৩০ নভেম্বর ২০১৯ শনিবার জামিয়ার বার্ষিক ‘ইসলাহী মাহফিল’ অনুষ্ঠিত হবে। জামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আব্দুল বারী সাহেবের সভাপতিত্বে বরেণ্য ওলামায়ে কেরামগণ ইসলাহী বয়ান করবেন। মাহফিলে ২০১৯ সালে বেফাকুল মাদরিসিল আরাবিয়া বাংলাদেশ-এর পরীক্ষায় মেধাতালিকায় উত্তীর্ণ ছাত্র ও জামিয়ায় পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ ছাত্রদের পুরস্কৃত করা হবে।
















