কুষ্টিয়ায় আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার খোকসা উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে বিবাদমান দুগ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

এতে কমপক্ষে ১৫ জন আহত হন।

অতিরিক্ত পুলিশ সদস্যসহ পুলিশ সুপার (সদর সার্কেল) নূরানী ফেরদৌস দিশা ঘটনাস্থলে এসে টিয়ারসেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় দুপুরে উপজেলা আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। তবে সম্মেলনের আনুষ্ঠানিকতা ও কার্যক্রম শুরু হলেও দুগ্রুপের মধ্যে বিরাজ করছিল টানটান উত্তেজনা।

পূর্ববর্তি সংবাদপাঁচ মন্ত্রীসহ বন্ধুপ্রতিম দেশ কাতার সফরে গেলেন এরদোগান
পরবর্তি সংবাদপেঁয়াজের দর আবারও ২৫০ টাকা