‘নরওয়েতে কোরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে’

ইসলাম টাইমস ডেস্ক: নরওয়েতে উগ্রপন্থী এক খ্রিস্টান কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদ্রাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এর নিন্দা জানান।

আল্লামা বাবুনগরী বলেন, নরওয়েতে কোরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে। ২০১১ সালের হিসাব অনুযায়ী দেশটিতে মোট জনসংখ্যার ২.৩ শতাংশ মুসলমান। বর্তমানে নরওয়েতে মুসলমানরা দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী সত্ত্বেও সেখানে কোরআন অবমাননার মতো ঘটনা মেনে নেয়া যায় না।

তিনি বলেন, বিশ্বের কোথাও ইসলামের বিরুদ্ধে কোনো ধরনের উসকানি ও ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। প্রত্যেক দেশের সংবিধানে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে। মানুষের ধর্ম বিশ্বাস ও মূল্যবোধ তার মর্যাদার নানা দিকের মধ্যে শীর্ষে রয়েছে। তাই পবিত্র কোরআন অবমাননা মানবাধিকার লঙ্ঘন এবং বিশ্ব মানবাধিকার ঘোষণার লঙ্ঘনের শামিল।

আল্লামা বাবুনগরী বলেন, কোরআনুল কারিম মুসলিম উম্মাহর পবিত্র ধর্মগ্রন্থ। কোরআন অবমাননার এই মর্মান্তিক ঘটনায় পুরো খ্রিস্টান জাতি বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মর্যাদা রক্ষায় কোরআন অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ড বিল পাস করা উচিত।

ওআইসি আরব লীগসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে কোরআন অবমাননার এ ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।

পূর্ববর্তি সংবাদবুধবার থেকে শুরু হচ্ছে আল আমিন সংস্থার তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল
পরবর্তি সংবাদনথি ফাঁস: চীনের কয়েদখানায় উইঘুর মুসলিমদের মগজ ধোলাই করা হচ্ছে