বুধবার থেকে শুরু হচ্ছে আল আমিন সংস্থার তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল

ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২৭ নভেম্বর বুধবার থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল।

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এ সম্মেলন। ২৭ নভেম্বর বুধবার থেকে শুরু হয়ে ২৮ এবং ২৯ নভেম্বর শুক্রবার পর্যন্ত চলবে এ তাফসিরুল কুরআন মাহফিল।

সম্মেলনে প্রধান অথিতি হিসেবে থাকবেন আল্লামা শাহ আহমদ শফি, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী সাহেব।

দেশের প্রখ্যাত অনেক মুফাসসির এবং বক্তা তিন দিনব্যাপী আয়োজিত এ মাহফিলে আলোচনা পেশ করবেন।

পূর্ববর্তি সংবাদ‘অভ্যন্তরীণ অনিয়মের কারণে নির্বাচন কমিশনের কার্যক্রম প্রশ্নের মুখে’
পরবর্তি সংবাদ‘নরওয়েতে কোরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে’