নথি ফাঁস: চীনের কয়েদখানায় উইঘুর মুসলিমদের মগজ ধোলাই করা হচ্ছে

ইসলাম টাইমস ডেস্ক: চীনের কয়েদখানায় কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে হাজার হাজার উইঘুর মুসলিমের মগজ ধোলাই করার খবর ফাঁস হয়েছে। আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট (আইসিআইজে) ‘দ্য চায়না ক্যাবলস’ নামে চীন সরকারের ৯ পাতার একটি গুরুত্বপূর্ণ নথি ফাঁস করেছে। যাতে চীনের জিংজিয়াং প্রদেশের উইঘুর মুসলমানদের মগজ ধোলই-এর ব্যাপারে গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। খবর পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জি নিউজের।

আইসিআইজে আরও কিছু প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে চীনের জিনজিয়াং প্রদেশের ওই গোপন ক্যাম্পগুলোতে গোপন তদন্ত চালিয়ে উইঘুর মুসলিমদের মগজ ধোলাই-এর এ তথ্য উদ্ধার করে। এসময় সাংবাদিকদের অনেক বাধা নিষেধের মধ্যেও পড়তে হয়েছিল।

আন্তর্জাতিক সাংবাদিক সংস্থা আইসিআইজের তদন্তে বেরিয়ে আসে ‘দ্য চায়না ক্যাবলস’-এর খবর। যা ২০১৭ সালে জিংজিয়াং প্রদেশের প্রথম সারির নিরাপত্তা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছিল।

 

ফাঁস হওয়া নথি থেকে জানা যায়, চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে তিন বছর ধরে নির্যাতন ক্যাম্পগুলো গড়ে তোলা হয়েছে। সেখানে শিক্ষা কার্যক্রমের নামে কয়েক লাখ উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদ‘নরওয়েতে কোরআন অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করা হয়েছে’
পরবর্তি সংবাদসালামের উত্তর শুনিয়ে দেওয়ার হুকুম কী?