আবরার আবদুল্লাহ ।।
কুরআনের ছায়ায় সাজাতে হবে আমাদের জীবন৷ কুরআনের প্রতি বিশ্বাস, বিশুদ্ধভাবে কুররআন তিলাওয়াত, কুরআনের অর্থ উপলব্দি করা, কুরআনী জীবন গঠন করা এবং বিশ্বময় কুরআনী চেতনা ছড়িয়ে কুরআনময় পৃথিবী করা আমাদের দায়িত্ব৷ কুরআন ইযযত সম্মান ও উন্নতি অগ্রগতির গ্যারান্টি দেয়৷ কথাগুলো বলেন দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ও একাধিক বইয়ের লেখক মুফতী মুহাম্মদ আমীন পালনপুরী৷
গতকাল সোমবার জামিয়া কাসেমিয়া মোনেনশাহীতে উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নবীজীর প্রতি আমাদের ঈমান ও বিশ্বাস স্থাপন করতে হবে, রাসুলকে মানতে হবে খাতামুন নাবিয়িন হিসেবে এবং নবীজীর ভালোবাসায় সুন্নাহর আলোকে সাজাতে হবে আমাদের জীবন৷ কুরআন ও সুন্নাহর আলোকে গড়তে হবে আমাদের জীবন৷ সুন্নাহর ছায়ায় কাটাতে হবে মুসলিমের জীবন৷
তিনি আলোচনা শেষে জামেয়া কাসেমিয়া পরিদর্শন করেন এবং জামেয়ার পড়ালেখার মান, ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন।
জামেয়া কাসেমিয়ার ব্যবস্থাপনায় উলামা সম্মলেন আরও আলোচনা করেন, প্রবীন আলেমে দ্বীন মাওলানা ওমর ফারুক সন্দিপী, জামিয়া ইসলামিয়া সেহড়া ময়মনসিংহের মুহতামিম শাইখুল হাদীস মাওলানা আনওয়ারুল হক, জামিয়া আরাবিয়া মিফতাহুল উলুম ময়মনসিংহের শাইখুল হাদীস মুফতী আহমদ আলী, ইবনে খালদুন ইনস্টিটিউটের পরিচালক লাবীব আব্দুল্লাহ প্রমুখ৷
















