ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও শিশু মেয়ের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে, জেলার গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও শিশু মেয়ের মৃত্যু হয়। আজ মঙ্গলবার সকালে উপজেলার সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বাবা আরশাদুল ইসলাম (৩৫) ও তার মেয়ে অমি (৩)।

জানা যায়, সহনাটি ইউনিয়নের ধোপা জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা আরশাদুল ইসলামের বাড়ির পাশে মাছের খামার আছে। আজ সকালে আরশাদুল ইসলাম তার মেয়েকে কোলে নিয়ে মাছের খামারে যান। এ সময় বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গেলে বৈদ্যুতিক তার জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশাদ ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা আহত অবস্থায় মেয়ে অমিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তারও মৃত্যু হয়।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানাতে মন্ত্রী, প্রতিমন্ত্রী দূরে, কোনো সিনিয়র সচিবকেও পাঠানো হয়নি: রিজভী
পরবর্তি সংবাদবিশ্বময় ছড়িয়ে দিতে হবে কুরআনী চেতনা : মুফতী মুহাম্মদ আমীন পালনপুরী