ইসলাম টাইমস ডেস্ক: দলের নেতাদের সদাচারের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নেতাদের আচরণ ভালো করতে হবে। কারণ একটি খারাপ আচরণে দশটি উন্নয়ন ঢেকে যাবে।
আজ বুধবার দুপুরে যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মাদক, দুর্নীতি ও টেন্ডারবাজির বিরুদ্ধ চলমান শুদ্ধি অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগে ঘরের লোকের শাস্তি দেব। তারপর পরের লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাব।
ওবায়দুল কাদের বলেন, যারা দীর্ঘদিন দলে পদ পাননি, তাদের পদ দিতে হবে। এসব লোক নেতাদের পিছ পিছ ঘুরে বেড়ায়। কিন্তু কোনো পদ পান না, তারা দল করেও পরিচয় দিতে পারেন না। দীর্ঘদিন ধরে ছাত্রলীগ, যুবলীগ করছেন, আওয়ামী লীগে কোনো পদ নেই, তাদের সামনে নিয়ে আসা হবে।
















