পাকিস্তানের জমিয়ত নেতা মুফতি কেফায়াতুল্লাহর ওপর অতর্কিত হামলা

ইসলাম টাইমস ডেস্ক: অতর্কিত হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম ( এফ) পাকিস্তানের প্রভাবশালী নেতা মুফতি কেফায়াতুল্লাসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। খবর জি নিউজের।

পুলিশের জানায়, আজ সকালে এক আগন্তুক মুফতি কেফায়াকুল্লাহর গাড়ীতে অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় তার ছেলে হুসাইন কেফায়েতুল্লাহসহ এক সফরসঙ্গী আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ হামলার ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তারা অভিযুক্তদের শনাক্ত করতে মাঠে নেমেছে।

পূর্ববর্তি সংবাদফখরুলসহ বিএনপির ৫শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
পরবর্তি সংবাদএকটি খারাপ আচরণে দশটি উন্নয়ন ঢেকে যাবে : ওবায়দুল কাদের