ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় আট আসামির মধ্যে সাতজনের মৃত্যদণ্ড ও একজনের খালাস দিয়েছেন আদালত।
তবে, রায় ঘোষণা সময় এবং আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির একজন রাকিবুল হাসান রিগানের মাথায় `আইএস’র টুপি’ দেখা গেছে। যা নিয়ে সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমালোচনা শুরু হয়েছে। যেখানে প্রশ্ন তোলা হচ্ছে, কীভাবে কারাবেষ্টনীর মধ্যে তার মাথায় এই টুপিটা এলো?
এদিকে, রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সাংবাদিকরা তার কাছে আসামি রিগ্যানের মাথায় টুপির প্রসঙ্গটিও তোলেন। তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, রিগ্যানের মাথা ‘আইএসের টুপি’ কীভাবে এলো সেটা আমি বলতে পারবো না। তবে এ বিষয়ে তদন্ত করা দরকার।
















