ইসলাম টাইমস ডেস্ক : আজ সিরাজদিখানে খতমে নবুওয়তের মহা সম্মেলন। শুক্রবার সকাল ৯টা থেকে কুচিয়ামোড়া কলেজ ময়দানে এ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
মাওলানা আবদুল হামিদ মধুপুরের পীর সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ আহমদ শফী। এছাড়া মাওলানা জুনাইদ বাবুনগরী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা নূর হুসাইন কাসেমী, এবং মাওলানা নুরুল ইসলাম জিহাদী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

















