যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৯

ইসলাম টাইমস ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ডেকোটা অঙ্গরাজ্যে তুষারঝড়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটিতে থাকা পাইলটসহ অন্তত নয় আরোহীর প্রাণহানি হয়েছে। তাছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে তিনজন। যাদের অবস্থাও আশঙ্কাজনক।

কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকালে মর্মান্তিক এই বিমান দুর্ঘটনাটি ঘটে।

ফেডারেল বিমান কর্তৃপক্ষের মুখপাত্র লিন লুন্সফোর্ডের বরাতে সিএনএন জানায়, চেম্বারলাইন বিমানবন্দর থেকে উড্ডয়নের অল্প সময়ের মধ্যে তুষারঝড়ের কবলে পড়ে ফ্লাইটটি।

বিমানবন্দর থেকে দুই কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় এক ইঞ্জিনবিশিষ্ট পাইলেটাস পিসি -১২ বিমানটি।  ইডাহো ফলস রিজওনাল বিমানবন্দর উদ্দেশ্যে এটি গন্তব্য করেছিল।

ফ্লাইটটিতে ১২ জন যাত্রী ছিল। নিহত ৯ জনের মধ্যে দুজন শিশুও রয়েছে। প্রাণে বেঁচে যাওয়া আহত তিন যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদযৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন, অতিরিক্ত সচিব আদালতে
পরবর্তি সংবাদকুর্মিটোলায় আলোচিত সড়ক হত্যাকাণ্ড : জাবালে নূরের চালকসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড