আন্দোলনের নামে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: নৈরাজ্য সৃষ্টি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এর জন্য যখন যা প্রয়োজন সেটাই করা হবে।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বিএনপির উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি রাজনৈতিকভাবে আন্দোলন করে, তাহলে আমরা তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করবো। কিন্তু তারা যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে সমচিৎ জবাব দেওয়া হবে।

বিএনপি মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি হাওয়া ভবন সৃষ্টি করে টাকা বানানোর পাওয়ার সেন্টার সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ সরকার কিন্তু টাকা বানানোর কোনো পাওয়ার সেন্টার সৃষ্টি করেনি। আমাদের কোনো পাওয়ার সেন্টার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন। এ অভিযানের প্রতি আমাদের সমর্থন আছে, আমরা শেখ হাসিনার সঙ্গে আছি।

পূর্ববর্তি সংবাদভারতীয় সেনাবাহিনীর হামলায় গতমাসে কাশ্মীরে শহিদ ৭, আহত ৮২, আটক ৬০
পরবর্তি সংবাদমোদি এবং অমিত শাহও অনুপ্রবেশকারী : কংগ্রেস নেতা