নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেলআবিবে বিশাল বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাজধানী তেলআবিবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে গতকাল শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার-হাজার বিক্ষোভকারী। খবর ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজের।

তিনটি দুর্নীতি মামলায় অভিযুক্ত নেতানিয়াহু ইসরাইলের পাঁচবারের প্রধানমন্ত্রী। গেল সপ্তাহেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

বিক্ষোভকারীদের দাবি, অর্থ লোপাটের মাধ্যমে দেশকে তলানিতে নিয়ে ফেলেছেন নেতানিয়াহু। অবিলম্বে তাকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে। দুর্নীতিগ্রস্ত সরকারের কারণে খাদের কিনারে ইসরাইলের ভাবমূর্তি এমন অভিযোগও তাদের।

অপরাধ প্রমাণিত বা শাস্তি নির্ধারিত না হওয়া পর্যন্ত পদত্যাগের কোনো বাধ্যবাধকতা নেই দেশটির সংবিধানে।

পূর্ববর্তি সংবাদকুর্মিটোলায় আলোচিত সড়ক হত্যাকাণ্ড : জাবালে নূরের চালকসহ ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
পরবর্তি সংবাদযবিপ্রবি শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ