আদালতে যাওয়ার সময় ভিড়ের মধ্যে কেউ একজন টুপিটি দেন : রিগ্যান

ইসলাম টাইমস ডেস্ক: হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগ্যান জানিয়েছেন কীভাবে তিনি ‘আইএস টুপি’ পেয়েছেন।  তিনি বলেন, আদালতে যাওয়ার সময় ভিড়ের মধ্যে অপরিচিত একজন ব্যক্তি আইএসের লোগো যুক্ত টুপিটি দিয়ে যান। তবে তিনি নিশ্চিত করে কারো নাম উচ্চারণ করেননি।

আজ মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় রিগ্যানকে আদালতে হাজির করা হয়। এ সময় আইএসের টুপির বিষয়ে রিগ্যানের কাছে জানতে চান আদালত। রিগ্যান জানান, হ‌লি আর্টিজান মামলার রা‌য়ের‌ দিন ২৭ ন‌ভেম্বর কেউ একজন তাকে আইএসের টু‌পিটি দিয়েছেন।

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় অভিযানের মামলায় আজ সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল। এ মামলার আসামি ১০ জন। আসামির মধ্যে রিগ্যানসহ ৯ জন কারাগারে আছেন। অপর আসামি পলাতক।

পূর্ববর্তি সংবাদবাংলাদেশি ছাড়া কাউকে দেশের মাটিতে ঢুকতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদজনগণ কী খাবে, কী খাবে না তা ঠিক করে দেওয়ার দায়িত্ব কি সরকারের : প্রশ্ন ফখরুলের