ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা তৈরি করলে সমুচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হাইকোর্ট সংলগ্ন তিন নেতার মাজারে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আদালত খালেদা জিয়ার জামিন না দিলে সরকারের কিছু করার নেই। বিএনপির আন্দোলন কি সরকারের বিরুদ্ধে? আওয়ামী লীগ এখন আগের চেয়ে অনেক সংগঠিত। অরাজকতা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া হবে।
এসময় আওয়ামী লীগের সম্মেলন নিয়ে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহযোগিতা চেয়েছেন বলে জানান তিনি।
















