ইসলাম টাইমস ডেস্ক: রাইড শেয়ারিং ব্যবসায় প্রতিষ্ঠান উবার প্রতিষ্ঠানের সেবা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত উবারের সেই প্রতিবেদনে দেখা গেছে গত দুই বছরে শুধু যুক্তরাষ্ট্র থেকে উবারের কাছে ৬ হাজার যৌন নিপীড়ন বা হয়রানির রিপোর্ট করা হয়েছে।
এদিকে উবার কর্তৃপক্ষ জানায়, সবার জন্য নিরাপত্তা বাড়াতে উবার বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। যে কোন অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। এর ফলে অভিযোগ হ্রাস পাচ্ছে।
উবারের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত দুই বছরে ২৩০ কোটি রাইড শেয়ার করা হয়েছে উবারের মাধ্যমে। যার মধ্যে যৌন নিপীড়ন বা হয়রানির রিপোর্ট করা হয়েছে ৫৯৮১ রাইডে। অর্থাৎ ৯৯.৯ ভাগ রাইড শেয়ার ছিল নিরাপদ ও শঙ্কা মুক্ত। অন্যদিকে আমরা যাচাই করে দেখেছি, মোট অভিযোগের মধ্যে ড্রাইভার যৌন নিপীড়ন বা হয়রানি করেছে এর বাস্তবিক পরিমাণ আরও কম।
















