মৃত্যু শয্যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে কাদিয়ানীদের নিয়ে যা বললেন আল্লামা আশরাফ আলী (ভিডিও)

তারিক মুজিব ।।

প্রচণ্ড অসুস্থতা নিয়ে হাসপাতালের শয্যায় থেকেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানালেন আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান ও জামিয়া শারঈয়্যাহ মালিবাগের প্রিন্সিপাল শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী।

হাসপাতালের বেডে শায়িত প্রবীণ আলেম আল্লামা আশরাফ আলী সাহেব। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ হয়ে তিনি রাজধানীর আসগর আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে দেখতে হাসপাতালে উপস্থিত হলেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী গেলেন শায়খের স্বাস্থ্যের খোঁজ নিতে। কিন্তু দেখা গেলো ভিন্ন চিত্র। শায়খ নিজেকে নিয়ে উদ্বিগ্ন নন। তার উদ্বেগ দেশ-জাতি ও উম্মাহকে নিয়ে। নিজের জন্য কোনো আবদার না করে শারীরিক কঠিন পরিস্থিতিতেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিনি আবদার জানালেন কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেওয়ার। এ আবদার তিনি বারবার করছিলেনন।

আল্লামা আশরাফ আলী সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখতে যাওয়ার একটি সংক্ষিপ্ত ভিডিও সামাজিক মাধ্যমে ভাসছে।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, আল্লামা আশরাফ আলী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীকে আবেদন জানিয়ে বলছেন, বিশ্বের প্রায় সাতান্নটি দেশে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। আপনার এবং আপনার সরকারের কাছে এদেশের উলামায়ে কেরামের দাবি হল এ দেশেও যেন কাদীয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়।

ভিডিও ক্লিপটিতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার মাথা ঝাকিয়ে বলছেন, আমি এ বিষয়টি বলব ( প্রধানমন্ত্রীকে), আমি এ বিষয়টি বলব। আপনি এত অসুস্থ থেকেও ইসলাম ও মুসলমানদের স্বার্থ চিন্তায় কাদিয়ানীদের নিয়ে যে দাবি জানালেন তা আমি অবশ্যই (প্রধানমন্ত্রীকে) বলব।

এরাই হলেন ওলামায়ে দেওবন্দ ✊✊✊👉নবীর ওয়ারিশরা মৃত্যুর শ্যযায় থেকেও বাংলাদেশের মুসলমানদের ঈমান বাঁচাতে কাদিয়ানী সম্প্রদায় কে অমুসলিম ঘোষণা করতে অনুরোধ করছে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে।আল্লাহ হযরত মাওলানা আশরাফ আলী দাঃবাঃ কে সুস্থতা ও নেক হায়াত দান করুন। আমিন

Posted by মোহাম্মদ আতাউল্লাহ on Sunday, December 8, 2019

 

পূর্ববর্তি সংবাদময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল দুদিন ধরে বন্ধ, সংকট নিরসনে আজ রাতে আলোচনা
পরবর্তি সংবাদগণহত্যা এবং ধর্ষণের খবর ধামাচাপা দিতে নানা কৌশল করেছে সু চির দপ্তর : আইসিজেতে আইনজীবী