আনোয়ার ইব্রাহীম অভিযুক্ত: কোন পথে মালয়েশিয়ার রাজনীতি?

আবু ফাইয়াজ ।।

গত ৭ই ডিসেম্বর কুয়ালালামপুরের বুকিত আমান পুলিশ অফিসে মুহাম্মাদ ইউসুফ রাউদার নামের এক তরুণ একটি যৌনহয়রানির  অভিযোগ দায়ের করেন  পোর্ট ডিক্সনের এমপি দাতো আনোয়ার ইব্রাহীমের বিরুদ্ধে। অভিযোগ আমলে নিয়ে গত ১২ ডিসেম্বর  “বুকিত আমান পুলিশ ’  প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিমকে তলব করে। দীর্ঘ এক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর আনোয়ার ইব্রাহীম জানান , অভিযোগটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ,তার মর্যাদা ক্ষুণ্ন করার জন্যই এটি দায়ের করা হয়েছে।

উল্লেখ্য , মুহাম্মাদ ইউসুফ রাউদার দাতো সেরি আনোয়ার ইব্রাহীমের ব্যক্তিগত ইনভেস্টিগেশন অফিসার ছিলেন। গত বছর  ১২ ই  অক্টোবর ২০১৮ পোর্-ডিক্সন উপ-নির্বাচনে মুহাম্মাদ ইউসুফ আনোরয়ার ইব্রাহীমের বাসভবনে যাওয়ার পর তিনি মুহাম্মাদ ইউসুফকে যৌনহয়রানির চেষ্টা করেন বলে অভিযোগে বলা হয়।

মুহাম্মাদ ইউসুফ একজন রাজনৈতিক পরিবারের সন্তান। এদিকে ইউসুফের মামা The Consumers’ Association of Penang (CAP)  এর প্রেসিডেন্ট মুহিউদ্দিন আব্দুল কাদের সাংবাদিকদের জানান ,তার ভাগ্নে  “পলিটিক্যাল ভিক্টিম”। আনোয়ার ইব্রাহীমের রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্যই তার ভাগ্নেকে ব্যবহার করা হচ্ছে।

এদিকে গত ১১ ডিসেম্বর দোহার একটি আন্তর্জাতিক সম্মলেনে প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ তার পূর্ববর্তী প্রতিজ্ঞার কথা স্মরণ করে জানিয়েছেন , তিনি খুব শীঘ্রই আনোয়ার ইব্রাহীমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তবে নিশ্চয়ই তা পরবর্তী নভেম্বরের আগে নয়।

প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের এ বক্তব্য মালয়েশিয়ার রাজনীতিতে নতুন করে ধোঁয়াশার সৃষ্টি করেছে।  দেশটির বর্তমান জোট সরকারের  পলিটিক্যাল পলিসি নিয়ে নানা সংশয় দেখা দিয়েছে। আনোয়ার ইব্রাহীমকে  আবারও দীর্ঘ বন্দিত্ব বরণ করতে হয় কি না-সে ব্যাপারেও কেউ কেউ আশঙ্কা ব্যক্ত করছেন।

পূর্ববর্তি সংবাদদোহার থানা উলামা পরিষদের উদ্যোগে সীরাতুন্নবী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পরবর্তি সংবাদভারতের আরও ৫ মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িকতপূর্ণ নাগরিকত্ব আইন না মানার ঘোষণা