আদালতে দেওয়া রিপোর্টের সাথে খালেদা জিয়ার শারীরিক অবস্থার মিলে নেই: স্বজনদের অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আদালতে যে রিপোর্ট দেয়া হয়েছে তার সাথে তার শারীরিক অবস্থার বাস্তব কোনো মিল নেই বলে অভিযোগ করেছেন খালেদা জিয়ার সাথে সাক্ষাত করতে যাওয়া স্বজনেরা।

আজ সোমবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার সাথে সাক্ষাত করে বেরিয়ে এসে তার বোন বোন সেলিমা ইসলাম এমন অভিযোগ করেন।

বেলা তিনটার দিকে মিসেস ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ভাই শামীম ইস্কান্দর, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দর মিসেস জিয়ার সাথে সাক্ষাত করেন।

পরে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, “খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। তার পেটে ব্যথা এবং হাঁটাচলা ঠিক মতো করতে পারছেন না”।

ডাক্তার ঠিকমতো ঔষধ দিচ্ছে না এবং ঠিকমতো খালেদা জিয়ার চিকিৎসা হচ্ছেনা অভিযোগ করে তিনি বলেন, “এখানে কীভাবে সে বাঁচবে? ডায়াবেটিস কন্ট্রোলে আসছে না। ডায়াবেটিসের সুগার ১২ এর নিচে কখনই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৫ আছে”।

পূর্ববর্তি সংবাদ‘আমাদের ওপর জালিয়ানওয়ালাবাগের ঘটনার মতোই হামলা চালানো হয়েছে’
পরবর্তি সংবাদআমরা এখন দেশের অর্থনীতির সবচেয়ে সুন্দর সময় পার করছি : অর্থমন্ত্রী