পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে উত্তপ্ত দিল্লি, সাতটি মেট্রো স্টেশন বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে মুসলিম বিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিতর্কিত আইনটির প্রতিবাদে মঙ্গলবারও দিল্লির রাজপথ রণক্ষেত্র উঠে। এর জেরে সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, গত দুই দিনের মতো এদিনও ব্যাপক সংখ্যক লোক এই আইনের প্রতিবাদে সড়কে নেমে আসেন। বিক্ষোভকারীদের সঙ্গে সিলামপুর এলাকায় দিল্লি পুলিশের খণ্ডযুদ্ধ হয়। ঘটনার জেরে সাতটি মেট্রো স্টেশন বন্ধ করে দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদসংস্থার সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলামপুর এলাকায় দিল্লির কয়েক হাজার সাধারণ মানুষ নাগরিকত্ব আইনের প্রতিবাদে জড়ো হন। জামিয়া মিল্লিয়া ইসলামিয়ার ছাত্র নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানান তারা।

পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা পুলিশের দিকে ইট ছুড়ে মারলে পাল্টা কাঁদানে গ্যাস ছুড়ে তারা। তারপরই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। উত্তেজিত জনতা একটি স্কুল বাসে ভাঙচুর চালায় । আগুন ধরিয়ে দেয়া হয় একটি পুলিশ পিকেটে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, জামিয়ার ঘটনার জেরে সোমবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীর পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিলেন। কিন্তু তা গ্রাহ্য হয়নি। আজ বিশ্ববিদ্যালয়ে বহু শিক্ষার্থী এ পরীক্ষা বয়কট করে বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে আর্টস ফ্যাকাল্টির বাইরে বিক্ষোভে দেখান তারা।

পূর্ববর্তি সংবাদপ্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীন মারা গেছেন
পরবর্তি সংবাদসাম্প্রদায়িকতা মুক্ত দেশ গড়তে আমরা এগিয়ে যাচ্ছি: সেতুমন্ত্রী