ইসলাম টাইমস ডেস্ক: গোরক্ষকরা ইদানীংকালে খুবই সক্রিয় থাকলেও কিছু কিছু ক্ষেত্রে গো-নিধনে তারা কোনও প্রতিশোধ নিতে পারছে না। এমনকী মুখ বুজে সহ্য করে নিতে হচ্ছে পুরো ঘটনাটি।
যদিও এটাই পরিচিত চিত্র হয়ে দাঁড়িয়েছে যে, কোথায় গোহত্যা কিংবা গরু চুরির সন্দেহ হলে, অথবা গরু পাচারের গন্ধ পেলে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। সেখানে যোগী রাজ্যেই ১৫টি গরুর প্রাণ নির্বিবাদে চলে গেলেও একনও গোরক্ষকেদের কোনও তৎপরতা লক্ষ্য করা যায়নি।
কারণ, এই নিধন কোনও মুসলিম বা দলিত করেনি, করেছে গেরুয়া শাসনাধীন কেন্দ্রীয় শাসনাধীন চলন্ত ট্রেন!
জানা গেছে, বৃহস্পতিবার নয়াদিল্লি গামী শিয়ালদা রাজধানী এক্সপ্রেস যখন দুরন্ত গতিতে যাচ্ছিল তখন আগ্রার বারহান স্টেশনের কাছে একদল গরু হঠাৎ রেল লাইনের উপর এসে পড়ে। সেই দ্রুতগামী ট্রেনের আঘাতে একটা দুটো নয় ১৫টি গরু কাটা পড়ে। এই গরু কাটার পড়ার ঘটনায় রেল কৃর্তপক্ষ দু ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ রাখে।
এছাড়া ১৩টি প্যাসেঞ্জার ট্রেন ও একজোড়া মালগাড়ির যাত্রা বাতিল করে। রেলসূত্র জানিয়েছে, এ নিয়ে ফিারোজাবাদ থেকে আগ্রার মধ্যে গত একমাসে ৭২টি গবাদি পশু ট্রেনে কাটা পড়ে মারা গেছে।
এরপর ফিরোজাবাদের জেলা প্রশাসক চন্দ্র বিজয় সিং জানিয়েছেন, ট্রেনে গরু কাটা পড়ার খবর পাওয়ার পর এ পর্যন্ত প্রায় তিন হাজার গরুকে জেলার ৪১টি গোশিবিরে স্থানান্তরিত করা হয়েছে। সকল জেলা কর্মকর্তা, মহকুমাশাসক ও পুরশাসকদেরকে এ ব্যাপারে বলা হয়েছে, তারা যেন ভবঘুরে গরুরা রেললাইনের কাছাকাছি যাতে না আসে তার ব্যবস্থা।
তবে, এই ১৫টি গরু কাটা পড়ার ঘটনায় কোনও গোরক্ষককে প্রতিবাদ জানাতে দেখা যায়নি কিংবা রাজধানী এক্সেপ্রেসের চালকের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ারও কোন দাবি জানায়নি। যদিও, শিয়ালদা-দিল্লি রাজধানী এক্সপ্রেসের চালক মুসলিম ছিলেন কিনা তা অবশ্য জানা যায়নি।
















