ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে যোগ দিতে আসা এক ব্যক্তিকে পিস্তলসহ আটক করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পিস্তলসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে শাহবাগ থানা পুলিশ।
গ্রেফতার ওই ব্যক্তির নাম নুরুল ইসলাম খান রাসেল (৪০) বলে জানা গেছে। সম্মেলনে যোগ দিতে টাঙ্গাইল থেকে এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা জানান, শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হওয়ার আধাঘণ্টা পর বিকাল পৌনে ৪টায় ওই ব্যক্তি উদ্যানে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। এ সময় তল্লাশিতে পিস্তলসহ হাতেনাতে ধরা পড়েন তিনি।
এর আগে শুক্রবার বিকাল ৩টা ৫ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে ও শান্তির পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন শেখ হাসিনা।
















