ঘন কুয়াশায় শাহ্‌জালাল ও শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক : ঘন কুয়াশার কারণে আজ শনিবার রাজধানীর হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর বিমান উঠানামা বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর শুক্রবার প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, চুয়াডাঙা ও যশোরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশজুড়ে শৈত্যপ্রবাহের কারণে দেশজুড়ে জনজীবন বিপর্যস্ত। দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

দেশের উত্তর পশ্চিমাঞ্চলে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

পূর্ববর্তি সংবাদযোগী রাজ্যে ট্রেনে কাটা পড়ল ১৫ গরু, গোরক্ষকদের মুখে কুলুপ!
পরবর্তি সংবাদপারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব বিজেপির নেতার