মুসলিম বিরোধী নাগরিকত্ব বিলের প্রতিবাদে চলমান বিক্ষোভে আট বছরের শিশুসহ নিহত ২০

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিরোধী নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে সপ্তাহব্যাপী চলমান বিক্ষোভে আট বছর বয়সী এক শিশুসহ অন্তত ২০ জন প্রাণ  হারিয়েছেন।

গতকাল শুক্রবার ভারতের সবচেয়ে জনবহুল শহর উত্তর প্রদেশজুড়ে চলা বিক্ষোভে পুলিশ হামলা চালালে হাতহতের সংখ্যা হঠাৎ করেই বেড়ে যায়। কেবল রাজ্যটিতেই নিহত হয়েছেন ১১ জন বিক্ষোভকারী।

শনিবার (২১ ডিসেম্বর) তামিলনাড়ুর রাজধানী চেন্নাই ও বিহারের উত্তরাঞ্চলীয় শহর পাটনাসহ বিভিন্ন শহরে হাজার হাজার লোক নতুন করে বিক্ষোভে যোগ দেন। এছাড়া রাজধানী নয়াদিল্লিতেও বিক্ষোভকারীদের ব্যাপক জমায়েত দেখা গেছে।

এ দিকে ‘এএফপি’ জানিয়েছে, শনিবার (২১ ডিসেম্বর) ৪০ জন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে অন্তত আটজনের বয়স ১৮ বছরের নিচে।

পূর্ববর্তি সংবাদভারতীয় মুসলিম যুবককে পিটিয়ে হত্যা, কাঁটাতারের বাইরে ফেলে গেল বিএসএফ
পরবর্তি সংবাদপাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে বিশ্ববিদ্যালয় প্রভাষকের মৃত্যুদণ্ড