ইসলাম টাইমস ডেস্ক: ৩০ জানুয়ারী ঢাকার দুই সিটিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের তাফসিল ঘোষণার সময় নানাভাবে জনগণকে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন সিইসি কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, আপনারা ভোট দিতে আসেন। প্রতিশ্রুতি দিচ্ছি, নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। তবুও আপনারা ভোট দিতে আসেন।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৫৭তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে ঢাকার দুই সিটিতে নির্বাচনের তাফসিল ঘোষণা করেন সিইসি। এ সময় তিনি সব ভোটারকে ভোট দিতে আসার জন্য আহ্বান জানান।
















