কাশ্মীর থেকে ৭ হাজার সেনাকে দ্রুত সরিয়ে নিচ্ছে ভারত

ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোরে পর সেখানে মোতায়েনকৃত ন্যৈ থেকে সাত হাজার আধা-সামরিক বাহিনীর সদস্যকে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

ভারতের সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের মোট ৭২টি কোম্পানিকে প্রত্যাহারের এ আদেশ দেয়া হয়। কাশ্মীরের নিরাপত্তা বিষয়ে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠকের পর এ নির্দেশ দেয়া হলো।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ৭২টি কোম্পানিকে সরিয়ে নেয়া হচ্ছে কাশ্মীর উপত্যকা থেকে। ৭২ কোম্পানির মধ্যে ২৪ কোম্পানি সিআরপিএফ সদস্য রয়েছেন, বিএসএফ সদস্য রয়েছে ১২ কোম্পানি, ১২ কোম্পানি আটিবিপি সদস্যদের সরানো হচ্ছে। পাশাপাশি ১২ কোম্পানি সিআইএসএফ সরানো হচ্ছে। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব মিলিয়ে মোট ৭ হাজার আধা-সামরিক সরানো হচ্ছে ভূ-স্বর্গ কাশ্মীর থেকে।

পূর্ববর্তি সংবাদরোমে প্রদর্শিত হচ্ছে আরবি বর্ণমালার ক্যালিগ্রাফি, উদ্যোগ তুরস্কের
পরবর্তি সংবাদবায়তুল মোকাররমে নতুন খতিব নিয়োগের চিন্তা-ভাবনা চলছে : ধর্মমন্ত্রণালয়