ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুদকের অভিযান, নগদ দুই লাখ ১৪ হাজার টাকা উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  এসময় সেখান থেকে নগদ দুই লাখ ১৪ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। গ্রাহক হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক দেবব্রত মণ্ডলের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

 

অভিযানের ব্যাপারে দেবব্রত মণ্ডল বলেন, নানা অনিয়মের অভিযোগে ঝালকাঠি পাসপোর্ট অফিসে অভিযান চালানো হয়। এ সময় অফিসের একটি কক্ষ থেকে নগদ দুই লাখ ১২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ অফিসে টাকা রাখার কোনো প্রয়োজন নেই, কারণ পাসপোর্টের জন্য সরকার নির্ধারিত ফি ব্যাংকে জমা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক ফাতেমা বেগম জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। আমার অফিসে ঘুষ-দুর্নীতি নেই। এরপরও দুদক অভিযান চালিয়েছে। তারা তদন্ত করে দেখুক। অভিযোগ সত্য হলে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

পূর্ববর্তি সংবাদক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন চালাচ্ছে উত্তর কোরিয়া
পরবর্তি সংবাদআল কুরআনে হযরত ঈসা আ.