ইসলাম টাইমস ডেস্ক: বিশিষ্ট কারী মাওলানা বেলায়েত হুসাইন রহ. কর্তৃক প্রতিষ্ঠিত নূরানী তা’লিমুল কুরআন বোর্ড বাংলাদেশ এর কেন্দ্রীয় সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের পাশের হার ৮৮.৭১।
আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করা হয়।
নূরানী তা’লিমুল কুরআন বোর্ড-এর পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ সভাপতি-আল্লামা নূর হোসেন কাসেমী।
নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের এবারের কেন্দ্রীয় পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছে জামিয়া কাসেমিয়া দারুল উলুম ও এতিমখানা সারদাগঞ্জ, ঢাকার মো: রবিউল ইসলাম। যৌথভাবে ২য় স্থান অধিকার করেছে একই মাদরাসার আসাদুল্লাহ এবং দড়িতালুক দারুল উলুম নূরানী ও হাফিজী মাদরাসা, পটুয়াখালীর মো: হালিম ফকির। আর যৌথভাবে ৩য় হয়েছে টাংগাইলের আহমাদিয়া এতিমখানা মাদরাসার মো: তরিকুল ইসলাম এবং কুমিল্লার জামেয়া কুরআনিয়া নারান্দিয়া মাদরাসার তানজিমুল আহাদ।
















