পাবনায় পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: পাবনায় পুলিশের চাঁদাবাজি ও হয়রানির প্রতিবাদে অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি চালকরা।  আজ সোমবার ঢাকা-রাজশাহী মহাসড়কে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত পাবনা-ঢাকা সড়ক অবরোধ করলে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বেড়া ও সাঁথিয়া পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে অবরোধ প্রত্যাহার করে নেয় চালকেরা।

বেড়া সিএনজি চালক সমিতির সভাপতি মিন্টু মিয়া জানান, মাধপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ ও একজন এসআই বেড়া সাঁথিয়ার সিএনজি চালকদেরকে প্রতিদিন হাজার হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করে। জাতীয় মহাসড়কের আমাইকোলা নামক স্থানে সিএনজি গ্যাস স্টেশন অবস্থিত হওয়ায় সিএনজি চালকরা গ্যাস নিতে জাতীয় মহাসড়কে কিছুটা পথ অতিক্রম করতে হয়।

যাত্রী ছাড়া খালি সিএনজি নিয়ে গ্যাস ভরতে গেলেও পাবনার মাধপুর হাইওয়ে পুলিশ গাড়ি আটকিয়ে টাকা আদায় করে। টাকা দিতে না চাইলে চালকদের অকথ্য ভাষায় গালাগালি ও মারধর করে, টাকা না দিলে সিএনজি জব্দ করে নিয়ে যায়। সম্প্রতি এক দরিদ্র সিএনজি চালকের সিএনজি জব্দ করায় দুশ্চিন্তায় চালক হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়।

পূর্ববর্তি সংবাদমোদীর বাসভবনে আগুন
পরবর্তি সংবাদভারতীয় এনপিআর তালিকা থেকে বাদ দেওয়া হল মুসলমানদের উৎসবের ছুটি