সিইসির আশ্বাসবাণী, ‘নির্বাচন সুষ্ঠু না হওয়ার কোনো আশঙ্কা নেই’

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার দুই সিটিসহ দেশের সকল নির্বাচন সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সকল রাজনৈতিক দলের প্রতি নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আমরা শতভাগ বিশ্বাস  করি যে, সুষ্ঠু নির্বাচন হবে। নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এবং প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। এখানে অন্য কারো আশঙ্কা প্রকাশ করার কোনো কারণ নেই।

 

চট্টগ্রাম-৮ আসনে ইভিএম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, ইভিএমের বিষয়টি পুনর্বিবেচনা করার সুযোগ নেই। ইভিএমের মাধ্যমেই নির্বাচন করা হবে। কারণ আমরা দেখেছি, পূর্বে ইভিএমের মাধ্যমে যে সব নির্বাচন করা হয়েছে তাতে ভালো ফলাফল পাওয়া গেছে। তাছাড়া এ প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করলে ভোটাররা সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

পূর্ববর্তি সংবাদজোর করে গর্ভপাত করানো হচ্ছে চীনের বন্দিশিবিরে আটক উইঘুর মুসলিম নারীদের
পরবর্তি সংবাদরামুতে শ্যামলী পরিবহনের ধাক্কায় নিহত ৩, আহত ৫