গুজব ছড়িয়ে পুঁজিবাজারে কারসাজি করা হচ্ছে : অর্থমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: গুজবের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াতে পারছে না বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, গুজব ছড়িয়ে পুঁজিবাজারে কারসাজি করা হচ্ছে। গুজব বন্ধ করে পুঁজিবাজারকে ঘুরে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট আইনটি পুরোপুরি শক্তিশালী করা হবে।

বৃহস্পতিবার পুঁজিবাজার উন্নয়নে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সরকারের অনেক এজেন্সি থাকার পরও গুজব ছড়ানো হচ্ছে, তাহলে এজেন্সিগুলোর কাজ কি- এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘আইন শক্তিশালী হলে এজেন্সিগুলো কাজ করতে পারবে। কিন্তু আইনে দুর্বলতা থাকলে করা যাবে না। আমি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে বলেছি পুঁজিবাজারে শতভাগ কমপ্লায়েন্স করতে হবে। যদি আইনকে আরও শক্তিশীল করতে হয় প্রয়োজনে তাই করা হবে।’

পূর্ববর্তি সংবাদগোবর দিয়ে তৈরি টুথপেস্ট, ফেইসওয়াশ, কফি জনপ্রিয় হচ্ছে ভারতে!
পরবর্তি সংবাদআজ থেকে শুরু ঐতিহ্যবাহী শর্শদি মাদ্রাসার ২দিনব্যাপী মাহফিল