হেলিকপ্টার বিধ্বস্তে তাইওয়ানের সেনাপ্রধানসহ নিহত ৮

ইসলাম টাইমস ডেস্ক: তাইওয়ানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা আরও সাত সামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সেনাদের সঙ্গে মিলিত হওয়ার নিয়মিত সফরে থাকার সময় এই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাপ্রধানসহ ১৩ জন ছিলেন ওই হেলিকপ্টারটিতে। তাইপের এক পাহাড়ে ইউএইচ-৬০ এম মডেলের ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সেনাপ্রধান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শিহ শুন-ওয়েন। কিন্তু দুর্ঘটনার পর কয়েকঘণ্টা সেনাপ্রধানের অবস্থা জানা যায়নি। এর আগে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছিল।

বিমানবাহিনীর কমান্ডার সিউং হৌ-চি বলেন, হেলিকপ্টারে থাকা আমাদের আট সহকর্মী নিহত হয়েছেন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় আমরা শোকাহত।

প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার কারণে তিনি আগামী তিনদিন সব ধরনের প্রচারণা বন্ধ রাখবেন।

এক বিবৃতিতে বলা হয়েছে, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা উদ্ধার অভিযানে মনোযোগ কেন্দ্রীভুত করবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে।

পূর্ববর্তি সংবাদইন্দোনেশিয়ায় আকস্মিক বন্যায় ১৬ জনের প্রাণহানি, বাস্তুহারা সহস্রাধিক
পরবর্তি সংবাদজানুয়ারিতেই আরও তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা