জীবনের উপর চরম হুমকি বোধ করছেন ব্যারিস্টার সুমন!

ইসলাম টাইমস ডেস্ক: জীবনের উপর চরম হুমকি বোধ করছেন সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ফেসবুক লাইভ নিয়ে আলোচনায় আসা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বাংলাদেশে তার জীবন সর্বোচ্চ ঝুঁকিতে থাকায় দুই সন্তান, স্ত্রী ও মাকে আমেরিকায় রেখে আসছেন বলে জানান তিনি।

 

ব্যারিস্টার সুমন বলেন, বাংলাদেশের মধ্যে আমি সবচেয়ে ঝুঁকিতে আছি। এ বাড়েই প্রথম আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বউ বাচ্চা আমেরিকায় রেখে যাচ্ছি। আমার সম্ভাবনা, আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি চাইনা আমার পরবর্তী প্রজন্ম ওইভাবে সাফার করুক। ওরা যেন আমাকে দোষারোপ করতে না পারে। আমার দুই বাচ্চা, আমার মা এবং আমার বউ আমেরিকায় রেখে যাচ্ছি। আমি যদি কখনও ফিরে আসতে না পারি, পৃথিবীতে বেঁচে না থাকি, তাহলে আপনারা তাদের খেয়াল রাখবেন।

 

 

পূর্ববর্তি সংবাদঢাকাসহ সারাদেশে হালকা বৃষ্টি, আবারও আসতে পারে শৈত্যপ্রবাহ
পরবর্তি সংবাদ‘পতাকা তলে আমরা সবাই ইন্ডিয়ান, এদেশে হিন্দু-মুসলিম-দলিতের কোনো বিভাজন হবে না’