ইসলাম টাইমস ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।বন্যায় গৃহহীন হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে হাজারো মানুষ।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।
বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান বৃষ্টিকে ‘ইতিহাসের অন্যতম ভয়াবহ বর্ষণ’ বলে উল্লেখ করেছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রাকৃতিক বিষয়ক সংস্থা-বিএমকেজি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এ ভারি বর্ষণ চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
















