ঘুষের পৌনে ২ কোটি টাকাসহ দিনাজপুরের প্রকল্প কর্মকর্তাকে আটক করেছে দুদক

ইসলাম টাইমস ডেস্ক: ঘুষের প্রায় পৌনে ২ কোটি টাকাসহ দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে তার অফিস ও বাসা থেকে অভিযান চালিয়ে এ টাকা পৌনে উদ্ধার করা হয়।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ‘বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে তাজুল ইসলামের অফিস ও বাসায় অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট ইউনিট। অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির উপ-পরিচালক আবু হেনা মো. আশিকুর রহমান।

পূর্ববর্তি সংবাদবাণিজ্য মেলায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট
পরবর্তি সংবাদতাবলিগ যুগে যুগে, দেশে দেশে