‘প্রধানমন্ত্রী ভাষণে আস্থার কথা বললেও দেশের মানুষের আস্থা রাখার মতো জায়গা নেই’

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনীতি চরম পতনের মুখে। ব্যাংকগুলো ভেঙে পড়ছে। মানুষ আস্থা রাখবে কোথায়? প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে দেওয়া তার ভাষণে দেশের মানুষকে তার উপর আস্থা রাখতে বললেও তিনি আসলে আস্থার কোনো জায়গা রাখেননি।

সরকারের এক বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

 

তিনি বলেন, সাধারণ মানুষের আয় কমে যাচ্ছে, ব্যয় বাড়ছে। প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। আজ সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থায় মানুষ কী করে ভরসা রাখবে। বাংলাদেশ এখন একটা রোল মডেল। এই রোল মডেল হচ্ছে দুর্নীতির রোল মডেল, দুঃশাসনের রোল মডেল- এই হচ্ছে বাংলাদেশ। ভাষণটা ওনাদের নিজেদের জন্য। ওনার নিজের আত্মতুষ্টির জন্য। ওনারা জনগণের কাছ থেকে দূরে সরে গেছেন, জনগণের ভাষা যে ওনারা বুঝতে পারছেন না, জনগণের আওয়াজ যে তারা শুনতে পারছেন না- এই বক্তব্যটা তারই প্রমাণ।

পূর্ববর্তি সংবাদমোদি সরকার শর্ত না মানায় এবার আর কাশ্মীর সফরে আসছেন না ইউরোপীয় প্রতিনিধিরা
পরবর্তি সংবাদকাল থেকে শুরু হবে ইজতেমার আনুষ্ঠানিক পর্ব, আজই মাঠ কানায় কানায় ভরপুর